• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৪, ১৩:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিপন তালুকদার (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিপন তালুকদার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত স্কুল ছাত্র শিপন তালুকদারের পিতা লাভলু তালুকদার বলেন, বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলতে ছিলো শিপন। এসময় খেলার ছলে গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গেলে মারাত্মক আতহাবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, স্কুল ছাত্র শিপন তালুকদারের বিদ্যুতস্পৃষ্টে হয়ে মারা যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। #