বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। শনিবার বেলা ১১টায় বরগুনা টাউনহল বাসস্ট্যান্ড প্রাঙ্গণে দুই শতাধিক অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষকে এ সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চালাকালে গণবিরোধী, স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও রাষ্ট্রিয় সম্পদ বিনষ্ট করার পরিপ্রেক্ষিতে সারাদেশে কার্ফিউ জারি করা হলে কর্মহীন হয়ে পড়ে দেশের শ্রমজীবী মানুষ। তাই বরগুনা জেলা আওয়ামী লীগ বরগুনার অসহায় শ্রমজীবী মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করে। খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড, ভুবন চন্দ্র হাওলাদার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড, সুনাম দেবনাথ ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান জামালসহ অন্যান্য নেতা-কর্মীরা