• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ সদর উপজেলা জামাতের সাবেক আ‌মির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কোটা আন্দোলনে স‌হিংস ঘটনায় জ‌ড়িত থাকার সন্দেহে গোপালগঞ্জ সদর উপজেলা জামাতের সাবেক আ‌মির সমশের মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২৮ জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নাশকাতা ঠেকাতে সারা দেশের মত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা জামাতের সাবেক আ‌মির সমশের মোল্যাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কোটা আন্দোলনে স‌হিংস ঘটনায় জ‌ড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। #