• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৪, ১৪:৩৯ অপরাহ্ণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ জুলাই সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত উপজেলা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন্নছা রিনু।
জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ও মৎস্য সপ্তাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাইদুল ইসলাম খান , বোরহানউদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ কে’এম আসাদুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী শহীদ আল হেলাল প্রমুখ।