মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভরবো মাছে মোদের দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন্নেসা রেনু,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,বোরহান উদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আলাউদ্দিন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী শহীদ আল হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাছের রাজা ইলিশ’ ভোলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে,ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ব্যাপক মাছ পাওয়া যাচ্ছে আর এ মাছ দিয়েই সারাদেশের মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শতশত জেলেদের উপস্থিত হতে দেখা যায় এই অনুষ্ঠানে।
এ সময় জেলেদের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারা সরকারি নির্দেশ মেনে নিষেধাজ্ঞার সময় মৎস্য আহরণ থেকে সব সময় বিরত থাকেন।
এ সময় সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল তারা যেন সঠিকভাবে পায় সেই বিষয়টি তদারকি
করার জন্য অনুরোধ জানান জেলা দায়িত্বরত কর্মকর্তাদের।