হিজলা প্রতিনিধি ।। বরিশালের হিজলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন।
সকাল ১১ টায়একটি র্যালী বেরহয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু শিকদার।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম তরিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
সভা শেষে ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সফল চাষীদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন গুয়াবাড়িয়া ইউনিয়নের মোঃ নাসির উদ্দিন, আরিফ হোসেন সহ ৩ জন।
এরপর মাছের পোনা অবমুক্ত করা হয়।
”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে
সভায় বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে করনীয়, ও অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার অঙ্গিকার করেন।