• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে দুই সহোদরসহ নিহত-৪, আহত-১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২৪, ১৫:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে দুই সহোদরসহ নিহত-৪, আহত-১৮

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই সহোদরসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৮ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দিতে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মমবরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার ইয়ার আলী (৪০) ও চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এবং বাসটি মাহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী আবুল বশার শেখ ও আবুল খায়ের শেখ নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় ইয়ার আলী ও ইজিবাইক চালক হাসান শেখ মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে থাকায় মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। #