স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সারাদেশে পুলিশের কর্ম-বিরতির কারনে সড়কের যানযট নিরসনে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন কলেজের বিএনসিসি’র সাথে সংযুক্ত শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়। তারা শহরের প্রধান সড়কের পৌরপার্ক মোড়, লঞ্চঘাট মোড়, প্রেসক্লাব মোড় ও কাঁচা বাজার মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করে। যানবাহন চালক ও মোটর-সাইকেল চালকরা ট্রাফিক মেনেই রাস্তায় চলাচল করেছে। ফলে জেলার ব্যস্ততম সড়কগুলোসহ অন্যান্য সড়কগুলো জানযটমুক্ত থাকায় সাধারন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
চলচলরত হাফিজ শেখ বলেন, সদর হাসপাতাল থেকে পুলিশ লাইন্স পয্যন্ত সব সময় যানজট লেগে থাকতো। তবে শিক্ষার্থীরা ট্রাফিকের দ্বায়িত্ব পালন করায় আজ কোন যানজট নেই। আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি।
সরকারী বঙ্গবন্ধু কলেজ বিএনসসির প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দোকার বলেন, ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারী এসব বিএনসিসি শিক্ষার্থীরা জানায়, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বিএনসিসি ক্যাডেটগন নিজ নিজ কলেজ এলাকায় শহরের মেইন রোডে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছি। যানবাহন চালক ও পথচারীরা ট্রাফিক আইন মেনে চলছে। এই দ্বায়িত্ব পালনে আমাদের কোন সমস্যা হচ্ছেনা, ভালই লাগছে।