• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মেয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শপথ নিলো সাধারন মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
ঘরের মেয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শপথ নিলো সাধারন মানুষ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এবার ঘরের মেয়ে বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারন মানুষ।

আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘরের মেয়ে শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াছ হোসেন সরদার। এসময় নেতারা সমবেত কন্ঠে বলেন, আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধান সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সাধারন মানুষ। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় সাধারন মানুষকে সাথে নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। #