• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দেশ সংস্কারে কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দেশ সংস্কারে কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি : সারাদেশের মতো বোরহানউদ্দিনেও পরিচ্ছন্নতা কর্মসূচীর মাধ্যমে দেশকে সংস্কারের কাজে এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনকৃত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলনের বোরহানউদ্দিন উপজেলার অন্যতম সমন্বয়ক মো. মাহফুজুর রহমান আকাশের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় তারা বোরহানউদ্দিন বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের আবর্জনা পরিষ্কার করেন। তারা বলেন, আমাদের এই দেশকে একটি সুন্দর বাসযোগ্য স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি সেক্টরে পরিচ্ছন্নতা আনতে হবে।তাহলেই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হবে।

এর আগে গতকাল বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।