• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় গোপালগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা, পুলিশ সুপার আলবেলী আফিফা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, মোঃ মঈনুল হক, শাহিনূর আক্তার, রাশেদুজ্জামান, মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান, আহবায়ক কমিটির সদস্য ডা. কে.এম বাবর, জেলা সিপিবি’র সভাপতি অধ্যক্ষ মোঃ আবু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মঈন উদ্দিন খান সিফাত, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, জয়ন্ত শিরালী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ বাড়ৈ মণি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রয়েছে। এখানে কোন বিশৃংখলা হয়নি। সবার আন্তরিক চেষ্টায় এ পরিস্থিতি আরো ভালো করতে হবে। #