মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে ওই গ্রামের একটি কক্ষে সোমবার রাত সাড়ে নয়টার দিকে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা তাহের উদ্দিন সোনা মিয়ার সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, উত্তরবীর গ্রামের বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, ব্যবসায়ী তৌহিদ মিয়া, মুফতি মাহমুদ হাসান প্রমুখ। সভায় বক্তারা এলাকার মাদকসেবী ও মাদকব্যবসায়ীদেরকে অবিলম্বে এ ধরণের অপরাধমুলক কার্যক্রম থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানান।অন্যতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। সভা শেষে উত্তরবীর গ্রামের বাসিন্দা তাহের উদ্দিন সোনা মিয়াকে আহ্বায়ক ও ওয়াহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট উত্তরবীর গ্রাম মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। #
১৩.০৮.২০২৪