• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী সরকার একবার ভোট ডাকাতি করেছে দিনে, আরেকবার করেছে রাতে, শেষবারে করেছে ডামি নির্বাচন-বিএনপি নেতা নূরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪, ১৩:০৫ অপরাহ্ণ
আওয়ামী সরকার একবার ভোট ডাকাতি করেছে দিনে, আরেকবার করেছে রাতে, শেষবারে করেছে ডামি নির্বাচন-বিএনপি নেতা নূরুল ইসলাম মনি

বরগুনা জেলা প্রতিনিধি:
‘আওয়ামী সরকার একবার ভোট ডাকাতি করেছে দিনে, আরেকবার করেছে রাতে, শেষবারে করেছে ডামি নির্বাচন।’ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বরগুনার পাথরঘাটায় এক সমাবেশে এসব কথা বলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের সাবেক সাংসদ আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

বুধবার (১৪ আগষ্ট) সকালে স্থানীয় ঈদগাহ মাঠে পাথরঘাটা বিএনপি আয়োজিত এ সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেয়।

সমাবেশে নুরুল ইসলাম মনি আরো বলেন, দেশের ৯০ ভাগ হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশের পক্ষে। অল্প কিছু হিন্দু নেতা রয়েছে যারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে অখন্ড ভারতের অংশ বানাতে চায়। এ লক্ষ্যে তারা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার ছেলে মেয়েসহ পরিবারের সবাই থাকতেন বিদেশে। দেশের জন্য তাদের কোন দরদ ছিল না।  সবই ছিল তার মায়া কান্না।

বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ বিএনপির প্রবীণ নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ  ইতোমধ্যে মৃত্যুবরণকারী প্রবীণ-বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে সকল নেতাকর্মীকে সাথে নিয়ে দীর্ঘ মোনাজাত ধরেন নুরুল ইসলাম মনি।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক ফারুক চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি রুহুল আমিন দুলাল, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন চাপরাশি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি ফাইজুল মালেক সজীব প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ এ সমাবেশে অংশগ্রহণ করেন।