• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা কিচেন মার্কেটে মানববন্ধন, দুই গ্রুপের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪, ১৬:০৯ অপরাহ্ণ
ভোলা কিচেন মার্কেটে মানববন্ধন, দুই গ্রুপের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি।।

ভোলা কিচেন মার্কেটের ৩৮ টি দোকান বরাদ্দ প্রাপ্ত প্রকৃত মালিকদের মালিকানা বজায় ও অবৈধ দখল অচেষ্টা কারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনকারি ও ভোলা গ্রামীন জনউন্নানের কর্মকতা কর্মচারীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জানা গেছে, ভোলা কিচেন মার্কেট ২০১৭ সন ও ২০২৪ সনে এ দুই বার বরাদ্দ হয়েছে। এ দুই বারের বরাদ্দে ব্যবসায়ীরা ও গ্রামীন জনউন্নানের মালিকরা মালিকানা দাবি করছেন। প্রথম বরাদ্দে ৩৮ টি দোকান ৩৮ জন  ব্যবসায়ী নিয়েছেন। অন্য দিকে গ্রামীন জনউন্নানের দাবী তাঁরা ২০২৪ সনে সবগুলো দোকান বরাদ্দের মাধ্যমে দখলে আসছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ২০১৭ সনের বরাদ্দকৃত মালিক জিলিয়া জানান, আমি ৮ হাজার টাকা স্কয়ার ফুট হিসেবে ৮ লক্ষ টাকায় ২৩০ নং দোকানের মালিক। আমার দোকানটি কম্পিউটারের দোকান ছিলো, গ্রামীন জন উন্নয়নের লোকেরা আমার দোকানে থাকা কম্পিউটার ভাতরুমে পালিয়ে দিয়ে দখল করেছেন

তিনি আরও জানান, গত ২০১৭ সনে যে দোকান ৮ থেকে ১০ হাজার টাকা স্কয়ার ফুটে বরাদ্দ হয়েছে আর সে দোকান ২০২৪ সনে এসে কি করে ১ হাজার ৫০০ টাকায় গ্রামীন জনউন্নানকে বরাদ্দ দিয়ে?

পরিমন্ডল নামের ২০৩ নম্বর দোকানের মালিক জানান, আমি ১৩ লাখ টাকায় দোকান ক্রয়ে করি। কিন্তু এটি গ্রামীন জনউন্নান দখলে নিয়ে যায়। যার কারণে পৌর মেয়রের কাছে গেলে তার সাথে কথা বলার সুযোগই দেননি। আজকে আমরা মানববন্ধন করা অবস্থায় গ্রামীন জনউন্নানের লোকরা আমাদের র‍্যানার কেড়ে নিয়ে যায়।

ভোলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয় মোহাম্মদ মেহেদী হাছান জানান, ভোলা কিচেন মার্কে দুই গ্রুপ বরাদ্দকৃত দখলের দাবিতে অবস্থান নেন। এতে তারা মারামারি কাছাকাছি চলে যায়। যার ফলে আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা এসে অবস্থা নিয়ন্ত্রণে আনি। এবং দুই গ্রুপে সঠিক কাজ পত্র নিয়ে বসার কথা বলা হয়েছে।