স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবীতে দ্বিতীয় দিনের মত গোপালগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচী শুরু করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদুল হামান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মো. আব্দুল্লাহ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, বিএনপি নেতা এস এম মাহামুদ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনটি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে দ্রুত শেখ হাসিনার বিচারের দাবী জানাই। #