• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে শেখ হাসিনার বিচার চেয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
বালাগঞ্জে শেখ হাসিনার বিচার চেয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধঃযুবদলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বালাগঞ্জে হত‍্যা খুন গুমের দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুর উপজেলা জির পয়েন্ট কেন্দ্রীয় বাস্টেন্ড থেকে উপজেলা যুবদলের
যুগ্ম আহবায়ক মিজান আহমদ নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এছাড়াও মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী অংশ নেন।