• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ছাত্রদলের মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ১৩:৪৫ অপরাহ্ণ
নলছিটিতে ছাত্রদলের মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি : 
ঝালকাঠির নলছিটিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল। রবিবার সকালে শহরের চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন হিরা। সমাবেশে উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে স্বৈরশাসক শেখ হাসিনার বিচার দাবি করা হয়।