• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বেতারের বৈষম্যের অবসানের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ বেতারের বৈষম্যের অবসানের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বেতারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতিসহ সকল প্রকার বৈষম্যের অবসানের দাবীতে মনববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ সোমবার দুপুরে সারা দেশের ১৪টি বেতার কেন্দ্রের ন্যায় গোপালগঞ্জ বেতার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা একসাথে বেতার ভবনের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কাওসার বক্তব্য রাখেন। এ সময় আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী এম.এ সোবহান মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক নাবিদুল হকসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের দাবীর মধ্যে রয়েছে, ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদ্নোতি, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, একিভূত বিসিএস (তথ্য) ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগ দেয়ার দাবী। #