• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাসভবনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কেক কাটেন নেতাকর্মীরা। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। #