• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লারহাটে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
বাগেরহাটের মোল্লারহাটে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কাভার্ড ভ্যান ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় পরিবহনের চালক, হেলপার সহ বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন।

২০ আগষ্ট মঙ্গলবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের মোল্লাহাট রাজপাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান এর সঙ্গে খুলনা থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া পরিবহন এর মুখোমুখি সংঘর্ষ হলে সংবাদ পেয়ে কাভার্ড ভ্যান চালক মোঃ রাহাতকে পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।।