• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গত ১৫ বছর ধরে গুম খুন, যখমের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের শোক র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ণ
গত ১৫ বছর ধরে গুম খুন, যখমের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের শোক র‌্যালী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যার প্রতিবাদে এবং শেখ হাসিনার বিচারের দাবীতে গোপালগঞ্জে শোক র‌্যালী করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের বিসিক ব্রীজ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান। #