গোপালগঞ্জ প্রতিনিধি : গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যার প্রতিবাদে এবং শেখ হাসিনার বিচারের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার দুপুর ১২ টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য ডা. কে এম বাবর, এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস, সদর থানা যুবদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক আমানুল ইসলাম আমান, সদস্য সচিব মারুফ মিয়া, যু্বদল নেতা রাজু বিশ্বাস, সুজন সিকদার, নুরুল আমিন, বাবলা, ডলার, হাফিজ, সোহাগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান। #