• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার সঞ্চালনায় সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক মিজানুর রহমান মন্টু মৃধাসহ যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অন্যদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও নিহতদের স্মরণে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখসহ যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। #