• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও দোসরদের ফাঁসি এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ণ
শেখ হাসিনা ও দোসরদের ফাঁসি এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবীর দারা, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, বিএনপি নেতা এসএম মাহমুদ, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, শ্রমিক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস-সহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার, গুম, খুন চালিয়েছে আওয়ামী সরকার। ছাত্র আন্দোলনে নির্বিচারের ছাত্রদের হত্যা করা হয়েছে। আমরা শেখ হাসিনাসহ তাঁর দোসরদের ফাঁসি চাই। এছাড়া ভারত বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। #