• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ আর নেই!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪, ১৩:১৮ অপরাহ্ণ
প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ আর নেই!

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ আর নেই।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা এলাকার প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ (৯১) বার্ধক্য জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি শিক্ষকতার দীর্ঘ ৫৭ বছরের মধ্যে প্রায় ২৫/৩০ বছর ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নূর মোহাম্মদ একজন সৎ, নির্ভীক ও আর্দশবান শিক্ষক হিসেবে অত্র এলাকায় পরিচিত ছিলেন। তার বহু ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে উচ্চ আসনে চাকরী ও নানা কর্মে কর্মরত আছেন।

মৃত্যকালে তিনি ৪ পূত্র, ১ কন্যা, ১ স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। তার জানাজা নামাজ বাদ এশা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।