আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল
ফেনীতে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব(GBDC)। আজ সোমবার (২৬ আগস্ট) সারাদিন ফেনীর বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। বন্যার্তদের জন্য ৪০০ শত প্যাকেট ত্রাণ সামগ্রী এবং ১০০০ মানুষের জন্য ভাড়ি খাবারের আয়োজন করেন তারা।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের পরিচালক ইবনে আমিন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে কিন্তু দুর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আবার অনেকেই কাছাকাছি জায়গায় ত্রাণ দেওয়ায় কেউ বার বার পাচ্ছে আবার কেউ একবারও পাচ্ছে না। আমরা জেলা প্রশাসককে বলবো ওনারা যেন ত্রাণ বিতরণে সমন্বয় করেন। ত্রাণসহ টিম ভাগ করে বিভিন্ন স্থানে পাঠায়, যাতে করে সবাই ত্রাণ পায়। এ ছাড়া এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এসময় বন্যাদুর্গত বিভিন্ন বানভাসি মানুষের খোঁজখবর নেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী সুজন। তিনি বলেন, এই মুহুর্তে আমাদের উচিত– দল মত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে যার যতটুকু সম্ভব তা নিয়ে অসহায় বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসা। এছাড়া তিনি সামাজিক সংগঠন “ইউনিটি ইউথ এসোসিয়েশন”সহ যারা আর্থিক সহয়তাসহ বিভিন্নভাবে সহয়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রমজান, সাংগঠনিক সম্পাদক সানাউল, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক তুহিন ইসলামসহ, মোঃ শাহাদাত, মোঃ রাসেল, ও মোঃ শাকিল,মোঃ ইমরান হোসেন।