স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার এলজিইডি-র আরইআরএমপি-৩ নারী কর্মীদের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় ২১০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত প্রায় ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৯২০ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ চেক ও সনদপত্র বিতরণ করা।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস. এম. জাহিদুল ইসলামে সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২১০ জন নারী কর্মী প্রত্যেকে অতিথিদের কাছ থেকে ১ লক্ষ ১৯ হাজার ৭ শ’ ৭৫ টাকার চেক ও সনদপত্র গ্রহণ করেন। এসব অর্থিক চেক ও সনদ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।