স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৮ অগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাগেছে।
পত্রে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর সকল বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, নিরাপত্তা জনিত কারনে অদ্য ২৮ আগস্ট, ২৪ ইং তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত ক্যাম্পাসে সকল বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
পত্রে আরো বলা হয়, সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে সার্বক্ষণিক আইজি কার্ড বহন করার এবং প্রয়োজনমত প্রদর্শন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। #