নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় পলাতক থাকায় উপস্থিত হননি ১০ ইউনিয়নের আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হননি তারা।
১০ ইউপি চেয়ারম্যানরা হলেন,ভৈরবপাশা ইউনিয়নের আব্দুল হক, মগর ইউনিয়নের এনামুল হক শাহিন,কুলকাঠি ইউনিয়নের এইচএম আখতারুজ্জামান বাচ্চু,রানাপাশা ইউনিয়নের শাহাজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নের গফফার খান,কুশঙ্গল ইউনিয়নের আলমগীর হোসেন, নাচন মহল ইউনিয়নের সিরাজুল ইসলাম সেলিম, সিদ্ধ কাঠি ইউনিয়নের জেসমিন আক্তার,দপদপিয়া ইউনিয়নের সোহরাব হোসেন বাবুল মৃধা, মোল্লারহাট ইউনিয়নের মাহাবুব হোসেন সেন্টু।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকার জন্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নোটিশ করা হয়েছিলো।কিন্তু তারা কেউই উপস্থিত হননি।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পলাতক রয়েছেন অনেকেই। যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।