• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিরাজের স্পিন জাদুতে ধরাশায়ী পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ণ
মিরাজের স্পিন জাদুতে ধরাশায়ী পাকিস্তান

রিপোর্টার-এজাজ আল মাহমুদ সুজন

রিপোর্ট– স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। দলের হয়ে ৫ উইকেট শিকার করেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দিনশেষে বাংলাদেশ দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে ১০ রান সংগ্রহ করে ১ম দিন শেষে করেছে।

এর আগে গতকাল দ্বিতীয় টেস্ট শুরু হলেও বৃষ্টির কারনে ১ম দিন ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনে টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরু থেকেই তাসকিন দলকে সাফল্য এনে দেন। ওপেনার আব্দুল্লাহ শফিক ৬ বলে শুন্যে ফেরেন। অপর ওপেনার সিয়াম ও অধিনায়ক মাসুদ জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। সিয়াম ৫৮ ও মাসুদ ৫৭ রান করে মিরাজের শিকার পরিণত হয়।।

সালমানের ব্যাট থেকে কিছুটা আশার আলো দেখলেও আগা সালমান ৫৪ রানের ইনিংস খেললেও ২৭৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মিরাজ ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন ৩, সাকিব ও নাহিদ রানা ১টি উইকেট শিকার করেন।

এই টেস্টে বাংলাদেশ দল জিতলে অথবা ড্র হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।