রিপোর্টার– এজাজ আল মাহমুদ সুজন
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গতকাল, ৩০ আগস্ট শুক্রবার , দুপুরে ভুটান রওনা হয়েছে জাতীয় ফুটবল দল।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মনকে।