• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলেদের তালিকা হালনাগাদ করাসহ ৭ দফা দাবীতে বরিশালে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ণ
জেলেদের তালিকা হালনাগাদ করাসহ ৭ দফা দাবীতে বরিশালে সভা

স্টাফ রিপোর্টার ॥ জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। রোববার ফিশারীতে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসরাইল পন্ডিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: বাবুল মীর, বাংলাদেশ মৎস্য শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, জেলে সমিতির মঠবাড়িয়া সভাপতি ইমরান হোসেন রাসেল, শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নাছির মহাজন, বাংলাদেশে উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: শাহজাহান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন তালিকাভুক্ত জেলেদের প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে তাদের ৩০ থেকে ৩৫ কেজি চাল দেয়া হয়। জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করাসহ ৭ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।