• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশালের গৌরনদীতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলপট্টি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর যুবদল নেতা মোঃ হীরা সরদার। ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের বরিশাল জেলা উত্তরের প্রচার সম্পাদক হীয়া মনি, বিএনপি নেতা মোহাম্মদ আলী সন্যামত, আজাহার সন্যামত, যুবদল নেতা সোহেল হাওলাদার, ছাত্রদল নেতা মুন্না বেপারী, সিফাত সন্যামত, মহিম সিকদার, বোরহান সিকদার ও রিফাত সরদার প্রমূখ। শেষে শহীদদের স্মরনে এবং বিএনপি চেয়ারপার্সনের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।