স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষা ব্যুরো, জেলা কার্যালয় এ আয়োজন করে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার উখিং, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, জেলা শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমেদ খান, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ উন্নয়ন সংস্থার সমন্বয়ক মনোতোষ মন্ডলসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পদস্থ সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। #