স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের দেশের ৬৪ জেলায় যদি হোসনা আফরোজের মত ৬৪ জন জেলা প্রশাসক হয় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে- এমন মন্তব্য করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়। বাংলাদেশ সময় সোমবার রাতে তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে এমন মন্তব্য করেন। তার ফেসবুক পোস্টের পর অনেকেই বিষয়টি সঠিক বলে মন্তব্য করেছেন। জানা যায়,
অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগ ও দপ্তরের সংস্কার শুরু করেছে। এরই অংশ হিসেবে বেশ কয়েকটি জেলার জেলা প্রশাসক (ডিসি)-কে ধারাবাহিকভাবে বদলি বা পদায়ন করেছে অন্তর্বতী সরকার। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এর মধ্যে বগুড়ায় হোসনা আফরোজাকে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।