• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে রাবির খুলনা জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ণ
বন্যার্তদের পাশে রাবির খুলনা জেলা সমিতি

রাবি প্রতিনিধি:
সম্প্রতি বাংলাদেশের খুলনা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলনা জেলা সমিতি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) খুলনা জেলা সমিতির কর্তৃক সংগ্রহকৃত অর্থ জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী” এর মাধ্যমে  ” প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ” হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডেপুটি কালেক্টর অয়ন ফারহান শামস বলেন,“বন্যার্তদের সাহায্যার্থে খুলনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগই আমাদের প্রমাণ করে যে, একাত্মতা ও মানবিকতা সব সময় মানুষের মধ্যে জাগ্রত থাকে।”

খুলনা জেলা সমিতির রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সভাপতি এস. এম. তাহমিদ হাসান বলেন, “খুলনা জেলা সমিতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময় দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে পারবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।”

এসময় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে নেজারত ডেপুটি কালেক্টরেট  (এনডিসি) অয়ন ফারহান শামস উপস্থিত ছিলেন। অনুদান হস্তান্তরের সময় খুলনা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি এস. এম. তাহমিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেবু দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুল হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ তৈবুর রহমান, প্রচার সম্পাদক আবিদা আক্তার লাবনী ও
সহ প্রচার সম্পাদক মোঃ শাহাবুর খান উপস্থিত ছিলেন।