পূ্র্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) এর নেতা পরবর্তীতে ন্যাপ ভাসানীর সংগঠক, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার বেণী লাল দাশগুপ্তের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এড.টিপু সুলতান এবং জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, নেতৃবৃন্দ বলেন মুক্তিযুদ্ধ এবং রাজনীতিতে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।