• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতা কর্মির নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১৩:১১ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতা কর্মির নামে মামলা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের দায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এখন পযর্ন্ত ৩টি মামলা দায়ের করা হলো।

গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এস এম জিলানীর ভাতিজা বাদী হয়ে বৃধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ মামলাটি (মামলা নম্বর-০৭) দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতা কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০/৫০ জনকে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে জানাগেছে, গত (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে এসে অতিথিদের নিয়ে খাবার খাওয়ার কথা ছিল। তাদের জন্য দেড় লক্ষ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিন রাত ৮টায় ১ নম্বর আসামী মোঃ নাজমুল শেখের নেতৃত্বে আসামীগণ ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর ও খাবার নষ্ট করে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বলেন, আসামীরা পলাতক থাকায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে। #