• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ
বরগুনায় সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় সকল ব্যাংকের ম্যানেজার ও গ্রাহকদের নিয়ে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত আরডিএফ টাওয়ারের চতুর্থ তলায় “বলেশ্বর” হলরুমে বাংলাদেশ ব্যাংক বরিশাল এর সার্বিক তত্ত্বাবধানে, রুপালী ব্যাংক পিএলসির আয়োজনে এবং জনতা, ইসলামি, ফার্স্ট সিকিউরিটি, উত্তরা, ব্রাক,ডাচ্ বাংলা, কর্মসংস্থান, আল-আরাফা, ইউসিবি সহ ১৮ টি ব্যাংক পিএলসি’র সহোযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রুপালী ব্যাংক পিএলসির পটুয়াখলীর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে এবং রুপালী ব্যাংক পিএলসি বরগুনা কর্পোরেট শাখার ব্যবস্থাপক স্বপন কুমার বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর বরিশাল বিভাগীয় পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম, রুপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ব্যাংক এর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক বেবী রানী দে, বাংলাদেশ কৃষি ব্যাংকের বরগুনা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, উপ মহাব্যবস্থাপক কৃষিবিদ মোশারফ হোসেন।

প্রধান অতিথি মোঃ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, লোন দেওয়া এবং আমানত সংগ্রহ করা ব্যাংক কর্মকর্তাদের কাজের অংশ তেমনি ব্যাংক কর্মকর্তাদের প্রকৃত উদ্যোক্তা বাছাই করে প্রয়োজন অনুসারে স্বল্প সুদে লোন দিয়ে তাদের পাশে থাকতে হবে।

তিনি আরো বলেন, ব্যাংকের উপর নির্ভর করেই দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠতেছে প্রতিনিয়ত। উদ্দ্যোক্তা তৈরি হচ্ছে, যুবকদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেশের বেকারত্ব দূর হচ্ছে। একটি দেশের খুঁটি হচ্ছে ব্যাংক।

এসময় কর্মশালা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, গ্রাহক ও বিভিন্ন ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।