স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হাতির আক্রমণের নজরুল ইসলাম (৩৫) নামে হাতির মাহুত নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ও গোপালগঞ্জ বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাতির মাহুত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জাবের হোসেনের ছেলে।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, নিহত নজরুল ইসলাম নিউ রংধনু সার্কাস থেকে ভাড়া নেয়। পরে হাতিটি নিয়ে কোটালীপাড়া উপজেলার পোলসার গ্রামের বিভিন্ন বাজারে টাকা তুলছিলেন। এসময় হাতিটিকে ভুল সংকেত দিলে হাতিটি নজরুল ইসলামকে শুড় দিয়ে পেচিয়ে নিচে ফেলে পদপিষ্ট করে। পরে তাকে মারাত্মক আহতাস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যর ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, হাতিটিকে আটক করে রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ বুঝে দেয়া হবে।
গোপালগঞ্জ বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রনে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন। হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হবে। #