• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের নিজরা দক্ষিণপাড়া গ্রামের কাবুল চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী (২৯) ও একই ইউনিয়নের রাউথখামার গ্রামের সাহেব আলী চৌধুরীর ছেলে মোহাম্মদ আলী চৌধুরী (৩০)।

র‍্যাব-৬ জানায়, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এসময় ওই বাসার বিভিন্ন স্থান থেকে ১০ বোতল বিদেশি ও ৩২ বোতল দেশি কেরুর মদ উদ্ধার করা হয়। এসময় অবৈধ মদ রাখার দায়ে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ চৌধুরী ও মোহাম্মদ আলী চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে আসামি ও উদ্ধার করা মদ ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছিলো। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #