• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যারা জাতির পিতাকে অপমান করেছে তারা দেশের শক্রু, জাতির শত্রু-জয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
যারা জাতির পিতাকে অপমান করেছে তারা দেশের শক্রু, জাতির শত্রু-জয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনেদ গনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে। তার জন্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশের চিত্র হয়েছে। যারা জাতির পিতাকে অপমান করেছে তারা দেশের শক্রু, জাতির শত্রু। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ও ক্ষতায় আনতে জয় বাংলা ফাউন্ডেশন কর্মপরিকল্পনা ঘোষনা করবে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ আগষ্ট আমাদের সংবিধান লংঘন করে আমাদের দেশ দখল করেছে বর্তমান সরকার। এরপর থেকে নেতাকর্মীদের উপর হামলা-মামলা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে উখাত করা হয়েছে।

এরআগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনেদ গনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সাধারণ সম্পাদক ডাঃ নাইমুর রহমান জয়, প্রচার সম্পাদক জুনায়েদ আহম্মেদ অপু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #