গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ হুশিয়ারি দেন। দুর্গাপূজায় যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠণ করার জন্য বিএনপি নেতাদের পরামর্শ প্রদান করেন।
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ হোসেন মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, সহসভাপতি নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী প্রমুখ।