• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের মুকসুদপুরে খুশিদা হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে খুশিদা হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে খুশিদা খানম হত্যার প্রতিবাদে ও হত্যাকারী মো. নাজমুল হক ঠাকুরের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। নগর সুন্দরদী গ্রামবাসী এ কর্মসূচী পালন করে।

আজ বুধবার দুপুরে মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকসুদপুর থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তারা, হত্যাকারী মো. নাজমুল হক ঠাকুরের ফাঁসির দাবি জানান।

গতকাল মঙ্গলবার বিকালে মুকসুদপুর পৌর এলাকার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে খুশিদা খানমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হন। নিহত খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে। #