স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজ করে।
আজ বুধবার শহরের উত্তর বোড়াশী গ্রামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মঞ্জুরুল হক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পারচালক আঃ কাদের সরদার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, কৃষক আকরামুজ্জামান গাজী বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নিচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার এ কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হবে। #