• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১৫:১৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম, ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মোনায়েম সাদ, থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপি সদস্য সচিব নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন এবং উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র শীল এবং প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ।