• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাল সরদার (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল সরদার ওই এলাকার খালেক সরদারের ছেলে। সে ঢাকার নবাবপুরে ইলেকট্রিক্যালের ব্যবসা করেন। #

পারিবারিক সূত্রে জানাগেছে, আজ সন্ধ্যায় বৃষ্টি মধ্যে নিজ বাড়ীর কাজ দেখতে ছাতা নিয়ে ছাদে যান জামাল। এসময় বাড়ীর উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে ছাতার সংযোগ হলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে আহত হয়েছে জামাল সরদার নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু আসার আগেই তার মৃত্যু হয়। #