• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেল পাকিস্তানকে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেল পাকিস্তানকে।

রিপোর্টার–এজাজ আল মাহমুদ সুজন

রিপোর্ট– ভুটানে চলমান অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজ দলের সেমি গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিশ্চিত হয়ে গেলেও প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা করতে হয়েছে আজ পর্যন্ত। অবশেষে জানা গেল সেই প্রতিপক্ষের নাম।

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আরেক সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ভারত। বুধবার (২৫ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হওয়ার পর সেমিফাইনালের লাইন-আপ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।

চলমান প্রতিযোগিতায় কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারে লাল-সবুজ দল। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারায় কোনো ম্যাচ না জিতে সরাসরি সেমি নিশ্চিত করে বাংলাদেশ।