হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি:
ভারতের হিন্দু ধর্মের পুরোহিত কতৃক ইসলাম ও নবী মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় বাস স্ট্যান্ড এ এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ছাত্র মজলিস উপজেলা সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ ডিগ্রী কলেজ ও সভাপতি আলী আমজাদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহসভাপতি ও
বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান
মাওলানা সৈয়দ আলী আছগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
মাওলানা মীম হুসাইন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক নাছিম আহমদ সোহাগ প্রমুখ।