• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী স্পোর্টস সম্পাদক আব্দুল্লাহ মাবিন। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিল,জেলা স্পোর্টস সম্পাদক খালিদ হাসান,শার্শা সভাপতি আবুজার হোসেন, শার্শা সেক্রেটারি হাদিউজ্জামান,বেনাপোল সভাপতি তৌহিদুল ইসলাম, বেনাপোল সেক্রেটারি মাহাদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মুবিন বলেন আগামী দিনের প্রত্যাশিত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্রশিবিরের জনশক্তিদের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমরা বিশ্বাস করি ছাত্রশিবির এদেশের তরুণ প্রজন্মকে আল্লাহর সন্তুষ্টির উপযোগী করে গড়ে তুলেছে। ছাত্রশিবির এমন একটি ছাত্র সংগঠন যারা তাদের কর্মীদেরকে সমাজের সকল পঙ্কিলতা ও কলূষতা থেকে মুক্ত করে তৈরি করতে সক্ষম হয়েছে। যা দলমত ছাপিয়ে ভিন্ন আদর্শের ব্যক্তিদের কাছেও প্রশংশিত হয়েছে। এছাড়াও জাতীয় জীবনে নেতৃত্বের ঘাটতি পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অনবদ্য ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, খেলা ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় তিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দেশ ও জাতির কল্যাণে এবং ছাত্র সমাজের অধিকার আদায়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।